প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:০৩ পিএম (ভিজিট : )
পুষ্টি বৈষ্যম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক বাস্তবায়নে বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সভা কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের সমাপনীতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাদিয়া তাসনিম মুনমুন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্ত সানজিদা মজুমদার, মেডিসিন কনসালটেন্ট ডাঃ মিজানুর রহমান, ডা. জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, শিক্ষক মারুফ ইয়াসমিন ইতি, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম হোসেন সানি প্রমূখ। পরে জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঅংকন প্রতিযোগিতায় আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সবশেষে হাসপাতালের সকল নার্সদের তত্বাবধানে ব্যতিক্রমী পুষ্টি খাবার পরিবেশন করা হয়।