বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কালিয়াকৈরে ৫৯০ বস্তা চাউল সহ ট্রাক উদ্ধার, আটক ২
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : )
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৫৯০ বস্তা চাউল সহ ট্রাক উদ্ধার ও দুইজনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। 

গত সোমবার সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা ভারতীয় কাটারীভোগ চাউল ট্রাক সহ  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহার,আতাউল, জাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে ৫৯০ বস্তা চাউল ও ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ট্রাকটি উদ্ধার করা হয় । 
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কালিয়াকৈর স্কুল পাড়ার পিতাঃ মৃত- দিনেশ সরকারের বড় ছেলে লিটন সরকার ( ৪৪), অপরজন হল- সিলেট জেলার সিলেট থানার চৌকিদিঘী এলাকার সুশীল সাহার ছেলে সুমন সাহা (৪২)। সে লিটনের দোকানের কর্মচারী। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , বগুড়া শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাউল ক্রয় করে ঢাকা মেট্রো (ট -১২-৫০৫৮) নম্বরের ট্রাক ভর্তি করে গত সোমবার রাতে ঢাকার পথে রওনা হয়।চাউল ভর্তি ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌছালে একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ট্রাকের গতিরোধ করে।পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ড্রাইভার ও হেলপারের হাত,পা, মুখ বেধে মহাসড়কের পাশে একটি ধান ক্ষেতে ফেলে রেখে চাউল ভর্তি ট্রাক নিয়ে ছিনতাই করে নিয়ে যায়। 

বিষয়টি জানতে পেরে চাউলের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শীমলা থানায় অভিযোগ দায়ের করেন। সিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার থেকে ট্রাক এবং কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন,  স্বপন সাহার গোডাউন থেকে ,আতাউলের গোডাউন , মোজাম্মেলের গোডাউন  বস্তা ও মোতালেবের গোডাউন মোট ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়।   

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা ট্রাক সহ ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার  অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]