প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৩৯ পিএম (ভিজিট : )
জ্বালানি তেল মাপে কম দেওয়ায় এবং ওজন পরিমাণ মানদন্ডের লাইসেন্স নবায়ন না থাকায় গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার গোয়ালবাথান এলাকায় তুরাগ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে জরিমানা ধার্য করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ওজন ও পরিমাণ মানদন্ড আইন ৪৮ ধারায়, তুরাগ ফিলিং স্টেশনের ওজন পরিমান মানদন্ড লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান্য আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, উপস্থিত ছিলেন জেলা বিএসটিআই কর্মকর্তা মহিউদ্দিন ওয়ারেস, কালিয়াকৈর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম, উপজেলা নিউটেশন সহকারী রোকনুজ্জামান প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, জ্বালানি তেলের পরিমান ও ওজন মানদন্ড আইন বাস্তবায়নে আমাদের এই অভিযান চলমান থাকবে।