বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদীতে ছেলের মৃত্যু সংবাদ শুনে মায়ের মৃত্যু
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:২৮ পিএম   (ভিজিট : )
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের মৃত্যু সংবাদ শোনার কয়েক ঘণ্টা পরেই মা ও মৃত্যুর কোলে ঢলে পড়েন।ঘটনাটি ঘটেছে উপজেলা ধুলদিয়া -সহস্রাম ইউনিয়নে।

মায়ের অসুস্থতার খবর শুনে উপজেলার সহসশ্রাম- ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই ইউনিয়নের রায়খোলা গ্রামের মৃত মনিরুদ্দিনের বড় ছেলে আলতাব উদ্দিন শাহীন(৫৫) শনিবার ২৫ শে এপ্রিল রাতে মৃত্যুবরণ করেন। 

 আলতাব উদ্দিন শাহিনের ছোট ভাই মোস্তফা কামাল জানান ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকেই আলতাব উদ্দিন শাহিন গাজীপুরে বসবাস করতেন এবং সেখানে ব্যবসায় জড়িত ছিলেন। বাড়িতে বসবাসরতা বৃদ্ধা মাতার অসুস্থতার খবর পাওয়ার পর তিনি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন এবং রাত দুইটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে জরুরী ভিত্তিতে  তাকে গাজীপুর তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় ওই রাতেই  তিনি মৃত্যুবরণ করেন । আলতাব উদ্দিন শাহিনের মৃত্যু খবর বাড়িতে পৌঁছার পর, রোববার ২৬শে এপ্রিল  সকালে তার মা জুবাইদা আক্তার মনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

মোস্তফা কামাল বলেন, আমরা এখন অভিভাবকহীন হয়ে  পড়েছি। আমাদের পরিবারের অভিভাবক বড় ভাই এবং মাকে একসঙ্গে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।  মা ও ছেলের এ ধরনের  হৃদয় বিদারক মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]