বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বিদ্যুৎ বিভ্রাটে সালথার জনজীবন চরম দুর্ভোগে, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : )
ফরিদপুরের সালথা উপজেলা-এ অসহনীয় ভ্যাপসা গরম ও ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। এতে বিপাকে পড়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

আজ (শনিবার, ২৫ এপ্রিল) রাতের লোডশেডিং পরিস্থিতি জনজীবনকে আরও অতিষ্ঠ করে তুলেছে। বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, রাতে সর্বোচ্চ মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেছে। দিনের পাশাপাশি রাতেও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের দুর্ভোগ কয়েকগুণ বেড়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা এই সংকট নিরসনে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দীনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একজন পরীক্ষার্থীর অভিভাবক বলেন, “বিদ্যুৎ না থাকার কারণে আমাদের এলাকার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা দুশ্চিন্তায় রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গরমের তীব্রতা বেড়েছে। তার ওপর দিনে-রাতে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম সংকট দেখা দিয়েছে।

সালথার বাসিন্দারা জানান, দিনে কাজকর্ম করা কঠিন হয়ে পড়েছে, আর রাতে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভ্যাপসা গরমে ফ্যান বা বৈদ্যুতিক সুবিধা ছাড়া থাকতে গিয়ে চরম অস্বস্তি পোহাতে হচ্ছে।

শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। ক্ষোভ প্রকাশ করে এক বিদ্যুৎ গ্রাহক বলেন, “২ ঘণ্টায় মাত্র ৩০ মিনিট বিদ্যুৎ পেয়েছি। এই ভোগান্তি থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন।”

শিক্ষার্থী সুরাইয়া আক্তার বলেন, “লোডশেডিংয়ের কারণে আমাদের পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের অনেক সময় নষ্ট হচ্ছে। সারাদিন ক্লাস শেষে বাসায় এসে বিদ্যুৎ না থাকলে পড়াশোনা করা সম্ভব হয় না। এমনকি ক্লাসরুমেও প্রায় সময় লোডশেডিংয়ের কারণে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ চলছে এবং পরিস্থিতির দ্রুত উন্নতির চেষ্টা করা হচ্ছে।

তবে ভুক্তভোগী মানুষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে এই ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি পাওয়া যায়।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]