প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:১৪ পিএম (ভিজিট : )
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উৎসবমুখর পরিবেশে হাম - রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকগণ, নার্স ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।
এসময় প্রধান অতিথি, বিশেষ অতিথি ফিতা কেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পিং এর উদ্বোধন করেন। কালিয়াকৈর উপজেলায় ৭২ হাজার ৭শত শিশুকে ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কমিউনিটি ক্লিনিকে এই টিকাদান কর্মসূচি চলবে। সাধারণত ২০ ই এপ্রিল থেকে শুরু করে ১০ ই মে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে।
গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুস্থ সবল শিশু গড়তে হাম- রুবেলা টিকাদান অত্যন্ত জরুরী। কোন শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে ডাক্তারের পাশাপাশি মায়েদের সজাগ থাকতে হবে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে হাম - রুবেলা টিকাদান দেওয়া হবে। সময় মত টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।