বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে সরকারি রাস্তা অবৈধ দখল করে দোকানঘর ও দ্বিতল ভবন নির্মাণ!
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : )
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের একটি জনগুরুত্বপূর্ণ সরকারি রাস্তা অবৈধ দখল করে দ্বিতল ভবন নির্মাণ করেছেন এক দখলদার। ৪৩নং জে.এল এর কালিশুরী মৌজার ১নং খতিয়ানের ১৪২৪নং দাগের এই রাস্তাটি উদ্ধারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিশুরী বন্দরের মাঝখানে সরকারি টিউবওয়েলের দক্ষিণ পাশ থেকে নদী পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি সরকারি রেকর্ডভুক্ত। কিন্তু বর্তমানে রাস্তাটির বড় একটি অংশ প্রভাবশালী মহলের অবৈধ দখলে রয়েছে। দখলদার মোঃ কামাল হোসেন নিজের জমি লাগোয়া সরকারি রাস্তার ৫ফুট জায়গা দখল করে দুই তলা ভবন নির্মাণ করেছেন। ভবনের এর নিচতলায় কামালের মালিকানাধীন "লাল মিয়া ছাতার দোকান" এবং দ্বিতীয় তলায় "এনজিও অফিস" ভাড়া দেয়া হয়েছে। এছাড়া রাস্তায় ঢুকতে হাতের ডান মো. বাবুল হোসেন এর ১৩ ফুট দোকানের ৮ ফুটের অধিক দখলকৃত জায়গায় তিনি দোকান নির্মাণ করেছেন।

রাস্তার দু'পাশে অবৈধ দখল থাকায় সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। এমনকি ২০১২ সালে বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাস্তা সরু ও দখল হয়ে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি ও বিপুল সংখ্যক দোকানপাট ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটে। এছাড়াও গত ১৬ মার্চ দিবাগত রাতে ওই রাস্তার ব্যবসা প্রতিষ্ঠানে পূনরায় অগ্নি সংযোগের ঘটনা ঘটে। তখনও ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার রাস্তাও এটি।

স্থানীয় ভাবে অভিযোগ রয়েছে, কালিশুরি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব তালুকদার এর সহযোগী হিসেবে সরকারি জমি দখলসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদ ও সম্পত্তির মালিক হয়েছেন।

কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা (ধলু) জানান, বন্দরের এক হাজারের বেশি দোকানঘরের নিরাপত্তার স্বার্থে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এই রাস্তাটি দখলমুক্ত করা জরুরি। বর্তমানে রাস্তাটি জবরদখল হয়ে থাকায় অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।

অবৈধ দখলদার ভবন মালিক মো. কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় শালিসগন মাপঝোঁক করে আমাকে জমি বুঝিয়ে দিয়েছেন। আমার কবলাকৃত সম্পত্তিতে আমি ভবন নির্মাণ করে ব্যবসা পরিচালনা করতেছি।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু বলেন, 'ক' তফসিল ভুক্ত আমাদের সম্পত্তি যদি কেউ অবৈধ দখল করে থাকে, তবে আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। জনস্বার্থে সরকারি জায়গা উদ্ধারে কোনো আপস করা হবে না এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]