বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ঈশ্বরদীতে তীব্র গরমে তেল নিতে দীর্ঘ অপেক্ষা, মাদুর পেতে বিশ্রাম সাধারণ মানুষের!
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৬ ৪:৩৯ পিএম  (ভিজিট : )
পাবনার ঈশ্বরদীতে তীব্র গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হয়ে অনেকে মাদুর, চটসহ বিভিন্ন সামগ্রী নিয়ে এসে রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছেন।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার দিয়ার বাঘইল এলাকার মেসার্স ফেইথ ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন গোলচত্বর পর্যন্ত পৌঁছে গেছে।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তপ্ত রোদে অতিষ্ঠ হয়ে অনেকেই পাশের গ্রামীণ ব্যাংকের সাহাপুর শাখার সামনে গাছের নিচে মাদুর বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন। কেউ কেউ আবার শুয়ে মোবাইল ব্যবহার করতেও দেখা গেছে।

ভুক্তভোগীরা জানান, তেল পাওয়ার আশায় ভোর রাত থেকেই লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। তীব্র গরম থেকে বাঁচতে তারা সঙ্গে করে মাদুর, পানীয় ও খাবার নিয়ে আসছেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পেরে বাধ্য হয়ে এমন ব্যবস্থা নিতে হচ্ছে।

তাদের অভিযোগ, সরকার থেকে পর্যাপ্ত জ্বালানি মজুদের কথা বলা হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অদৃশ্য কারণে জ্বালানি সংকট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় কর্মঘন্টা নষ্ট হচ্ছে, কমে যাচ্ছে আয়-রোজগারও। দ্রুত এই সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]