বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী থানা পরিদর্শনে অতিরিক্ত আইজিপি!
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৩৬ পিএম   (ভিজিট : )
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী থানা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অর্থ) আকরাম হোসেন। 
‎বুধবার (৮ এপ্রিল) বিকেলে তিনি প্রথমে রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরে ঈশ্বরদী থানায় গিয়ে থানার সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। 
‎এ সময় অতিরিক্ত আইজিপিকে স্বাগত জানান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।
‎বিকেল ৩টার দিকে অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছান। 
‎সেখানে তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করেন।
‎পরে বিকেলে তিনি ঈশ্বরদী থানায় যান। 
‎সেখানে থানার বিভিন্ন দপ্তর, রেকর্ড সংরক্ষণ, সেবার মান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। পাশাপাশি থানার কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধবভাবে কাজ করার নির্দেশনা দেন। 
‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমানস,  রূপপুর ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]