বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:১২ এএম   (ভিজিট : )
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়  খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার ৪ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ  মারলিজের সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ -২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট জালালুদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি  কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে জনপ্রতি ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং  এম ও পি সার ১০ কেজি করে বিতরন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব  তোফাজ্জল হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,  পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, মুমুরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান  আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয়  ইলেকট্রনিক্স ওপ্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]