বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদী মডেল থানার ওসি সহ থানার সাত কর্মকর্তাকে এক যুগে বদলি ও নতুন ওসির যোগদান
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:০৩ এএম   (ভিজিট : )
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশের ওসি পরিদর্শক তদন্ত এস আই ও এ এস আই সহ সাত জন কর্মকর্তা কি বদলি করা হয়েছে। শুক্রবার ৩ এপ্রিল কিশোরগঞ্জের পুলিশ সুপার ড, এস এম ফরহাদ হোসেন বদলির লিখিত এই আদেশ প্রদান করেন। 
কটিয়াদী থানা থেকে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমানকে নিকলি থানায়, পরিদর্শক( তদন্ত) হাবিবুল্লাহ খানকে কিশোরগঞ্জ সদর থানায়, উপপরিদর্শক এসআই মোঃমাজেদুর রহমানকে করিমগঞ্জ থানায়, উপ পরিদর্শক  এস আই সাইদুল ইসলামকে ইটনা থানায়, উপ-পরিদর্শক এস আই মাসুদ রানা কে মিঠামইন থানায়, সহকারী উপ-পরিদর্শক এএসআই শহীদুজ্জামানকে  ইটনা থানায়  ও সহকারি-উপ পরিদর্শক এএসআই মোস্তাক হোসেনকে অষ্টগ্রাম থানায় বদলি করা হয়েছে। 

 কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড  অপস) মাহমুদুল ইসলাম তালুকদার জানান, কর্তব্য কাজে গতি বাড়ানোর লক্ষ্যে কোটিয়াদি মডেল থানায় যেসব অফিসার দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তাদের অন্যত্র বদলির আদেশ দেওয়া হয়েছে। 
এর আগে তাদের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে ব্যর্থতা ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। কিশোরগঞ্জ-২(কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিনের এ সংক্রান্ত সুপারিশ ও বিক্ষুব্ধ ছাত্র জনতার অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এছাড়াও কটিয়াদী থানার পুলিশের কাছে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য বারবার দাবি করেও কোন প্রতিকার না পেয়ে সোমবার৩০শে মার্চ লোহাজুরি ইউনিয়নের শতাধিক বিক্ষুব্ধ ছাত্র যুবক, মাদক ব্যবসায়ীদের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় ছাত্র জনতা বাদল মিয়া নামে এক ব্যক্তিকে চারশত পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশে সুপর্দ করে।

অপরদিকে কটিয়াদী মডেল থানায় নবাগত ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ৪ঠা এপ্রিল শনিবার সন্ধ্যায় যোগদান করেই অদ্য ৫ই এপ্রিল  রবিবার দুপুরেই লোহাজুরি থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট মাদক  সম্রাট লিটন (৩৫)সহ তিনজনকে গ্রেপ্তার করে। ওসি রফিকুল ইসলাম উপস্থিত জনতাকে বলেন, যতদিন পর্যন্ত লিটন সংশোধন না হবে ততদিন পর্যন্ত জেল হাজত থেকে বেরিয়ে আসার সাথে সাথে আবার তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। যারা মাদকের কাজ কাম করেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান। আমি যতদিন কটিয়াদীতে থাকবো মাদক ও ততদিন হারাম থাকবে। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]