সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ফেনী জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : )
স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হলো এক আনন্দঘন আয়োজন। ফেনী জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে গতকাল রিও দে মানছানা পার্কে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আরাফাত হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মামুন আহমেদ ও নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন তাদের বক্তব্যে বলেন, এই আয়োজন সফল করতে একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
 স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন— আবু সালাম মোহন, শাফিন মজুমদার, দিদারুল আলম সাব্বির, মোঃ জাহাঙ্গীর আলম, দাউদ ভুইয়া, আকাশ, সালমান, আরাফাত, জিয়াউর রহমান, রিয়াদ, মাহফুজ, আসাদ, জহির, জাবেদ, জয়, ইমাম এবং শাফওয়ান।

এছাড়াও আরও অনেক স্বেচ্ছাসেবী নীরবে কাজ করে যাচ্ছেন, যারা এই উদ্যোগের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

 অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও সংগঠনের প্রধান উপদেষ্টা বেলাল আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদ এবং গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম মাশুক।
এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ প্রবাসী কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]