মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম  (ভিজিট : ৫২)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাবরিয়া আক্তার অনিয়া (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সাবরিয়া আক্তার অনিয়া উপজেলার কাঁচপুর এলাকার সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিজাম উদ্দিনের মেয়ে এবং ফেরদৌসি আরা বেগমের সন্তান। তার স্বামী সায়েম সিমেল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে সায়েম সিমেলের নিজ বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় অনিয়াকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি থানায় জানানো হলে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কলহসহ বিভিন্ন বিষয়কে ঘিরে তিনি মানসিক চাপে ছিলেন বলে স্থানীয়দের ধারণা।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত  রাশেদুল হাসান খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]