সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


সুন্দরবনে অস্ত্রের মুখে মজনু বাহিনীর হাতে চার জেলে অপহরণের অভিযোগ: উপকূলে নতুন করে দস্যু আতঙ্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম  (ভিজিট : ১৩)
দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরবিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার কয়েক বছরের মধ্যেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুদের অপহরণ বাণিজ্য বনদস্যু আতঙ্ক দেখা দিয়েছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া ও কটকার কালামিয়ার ভারাণী এলাকায় শুক্রবার দিবাগত রাতে চার জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু মজনু বাহিনীর বিরুদ্ধে। পৃথক চারটি মাছ ধরার নৌকা থেকে অস্ত্রের মুখে জেলেদের তুলে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট মহাজনরা জানিয়েছেন। এ সময় পাঁচটি মোবাইল ফোন ও একটি মাছ ধরার নৌকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

অপহৃত চার জেলের মধ্যে তিনজনের নাম ও প্রাথমিক পরিচয় জানা গেছে। তারা হলেন খুলনার কয়রা এলাকার রিপন (২৬), বাগেরহাটের শরণখোলা এলাকার ফরিদ (৩০), ও বাগেরহাটের রামপাল এলাকার রিপন (২৮)। অপহৃত চতুর্থ জেলের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট মহাজনদের কাছ থেকে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

নাম প্রকাশ না করার শর্তে অপহৃত জেলেদের মহাজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি একটি ট্রলারযোগে জেলেবহরে এসে হানা দেয়। তারা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে সুন্দরবনের পৃথক স্থান থেকে চারটি মাছ ধরার নৌকা থেকে চার জেলেকে তুলে নিয়ে যায়।

এ সময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ও একটি মাছ ধরার নৌকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন তারা।

তবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অপহৃত জেলেদের মুক্তিপণের দাবিতে দস্যুরা কোনো মহাজনের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অবস্থান শনাক্তে চেষ্টা

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় জেলে অপহরণের খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলে অপহরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। অপহৃত জেলেদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনার পর সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে ও মহাজনদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্গম বনাঞ্চল ও নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তায় টহল জোরদার এবং অপহৃতদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]