প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম
(ভিজিট : ১১)
দক্ষ জনশক্তি তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে টিটিসির অডিটোরিয়ামে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রোজী আকতার। সভাপতিত্ব করেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের পরিচালক মো. আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. মাইনুদ্দিন, সোনালী ব্যাংক কোটবাড়ি শাখার এজিএম ফারিয়া হুদা, জনতা ব্যাংক ক্যাডেট কলেজ শাখার ব্যবস্থাপক মোবারক হুসাইন এবং টিটিসির জাপানি ভাষা কোর্সের প্রধান প্রশিক্ষক মোহাম্মদ হাসান মোর্শেদ।
এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন ও রামরুর প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ইমাম, টিটিসির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক মাসুদ পারভেজ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। সঠিক কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপদ, নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা সম্ভব। এজন্য তারা যুবসমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান।