প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:১৮ পিএম (ভিজিট : )
গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক জব্দকৃত মালিক বিহীন ৯টি ঘোড়ার মধ্যে ৮টি ঘোড়া নিলামে বিক্রি করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইনের উপস্থিতিতে প্রকাশ্যে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে ৮টি ঘোড়া ৩০হাজার ৫শত টাকায় বিক্রি করা হয়।
জানা যায়, ১৭মার্চ রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ধোপাচালা সরকারি বনের ভিতর ০৯টি ঘোড়া দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি ঘোড়া জব্দ করে থানায় নিয়ে আসে। অনেক খোঁজাখুঁজি করেও মালিক না পাওয়ায় ২৪মার্চ ঘোড়া গুলো নিলামে বিক্রির বিজ্ঞপ্তি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন। সোমবার সকালে প্রকাশ্যে সর্বোচ্চ দরদাতা মোঃ ইসমাইল হোসেনের কাছে ৩০হাজার৫শত টাকায় ৮টি ঘোড়া বুঝিয়ে দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ৯টি ঘোড়ার মধ্যে
বাচ্চা প্রসব করার সময় একটি ঘোড়া মারা যাওয়ায় ৮টি ঘোড়া সর্বোচ্চ দরদাতার কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।