বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে জখম
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : )
পটুয়াখালীর বাউফল উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সূর্যমনি ইউনিয়নের গাজিমাঝি বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—রিপন খান (২৪) ও সোহেল খান (২৯)। তারা গাজিমাঝি খান বাড়ির খলিল খানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত পক্ষের সোহাগ হাওলাদারের দুলাভাই হিরোন হাওলাদার হাসপাতালে এসে রিপন ও সোহেলকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সোহেল খান ৬০ হাজার টাকা সুদে নিয়ে তার ফুফা ইদ্রিস গাজীর স্ত্রী পিয়ারা বেগমকে দেন। পরে নিয়মিত সুদের টাকা পরিশোধ করা হলেও মূল টাকা ফেরত নিয়ে বিরোধ তৈরি হয়। মঙ্গলবার সন্ধ্যায় গাজিমাঝি বাজারে চায়ের দোকানে বসা নিয়ে সোহাগ হাওলাদারের ভাই মনির হাওলাদারের সঙ্গে সোহেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির, জাহাঙ্গীর ও শুক্কুর হাওলাদার লাঠি ও রড দিয়ে সোহেল ও রিপনকে মারধর করে গুরুতর জখম করেন।

আহত সোহেল খান অভিযোগ করে বলেন, ৬০ হাজার টাকা নেওয়া হলেও ইতোমধ্যে ১ লাখ ১৮ হাজার টাকা সুদ দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী ২৮ হাজার টাকা বাকি রয়েছে। সেই টাকা দিতে না পারায় তাদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সোহাগ হাওলাদার বলেন, রিপন তার বিয়ের সময় তাদের দোকান থেকে মালামাল নিয়েছিলেন। ২৮ হাজার টাকা বকেয়া থাকায় তা চাইতে গেলে উল্টো সোহেল ও রিপন তার অসুস্থ ভাই শুক্কুরকে মারধর করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আন্না আক্তার রত্না জানান, রিপনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]