শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


রাংগুনিয়া চন্দ্রঘোনা মা আয়শা জামে মসজিদে ঈদের জামায়াত, আনন্দে ভাসল মানুষের হৃদয়
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১:৩৮ পিএম  (ভিজিট : ২৬৬)
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আর ভালোবাসায় ভরে উঠল রাংগুনীয়া চন্দ্রঘোনা মা আয়েশ (রঃ) জামে মসজিদ। ঈদের সকালে মিলনমেলায় পরিণত হয় চন্দ্রঘোনা আবাসিক এলাকা, যেখানে একসাথে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লি।

শনিবার সকাল আটটায় মা আয়েশ (রঃ) অনুষ্ঠিত হয় ঈদ জামায়াত। নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন মা আয়েশ (রঃ) জামে মসজিদে খতিব মাওলানা লুৎফুর রহমান। 

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়, যা উপস্থিত মুসল্লিদের মনে গভীর আবেগের সঞ্চার করে।

নামাজ শেষে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দ। একে অপরের সঙ্গে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে সৃষ্টি হয় হৃদয়স্পর্শী পরিবেশ। এ সময় মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সবশেষে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধদের সাথে ঈদের কৌশল বিনিময় করেন একে অপরের সাথে, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। 

ঈদ জামায়াতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসা অসংখ্য মুসল্লির উপস্থিতিতে চন্দ্রঘোনা আবাসিক এলাকা পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

ঈদ সালাতে উপস্থিত ছিলেন মা আয়েশা (রঃ) জামে মসজিদের মতোওয়াল্লী আজিমুল হক, হাজী নূরুল হক, আমিনুল হক, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]