শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম  (ভিজিট : ৩১)
পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদের সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ। এ ছাড়া পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ রহমান মুকুল, শফিকুল আলম ও সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকেরা জেলার উন্নয়ন, জনসেবা ও জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ। তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জেলা পরিষদের পক্ষ থেকে সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এম এ মজিদ বলেন, জেলা পরিষদ সবার জন্য উন্মুক্ত। যে কোনো প্রয়োজনে সবাই জেলা পরিষদে আসতে পারবেন। জেলার উন্নয়ন ও জনকল্যাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই।

এর আগে পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে সাবেক জেলা পরিষদ প্রশাসক মো. তৌহিদুল ইসলামের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]