সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাইতুল মোকাররমসহ ১১ মসজিদে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : )
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সোবহানের উদ্যোগে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১১টি মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গতকাল অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। রমজানের তাৎপর্য তুলে ধরে ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজক আব্দুস সোবহান বলেন, রমজান মাস মানুষের মধ্যে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই পবিত্র মাসে সবাইকে একত্রিত করে ইফতার ও দোয়ার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে এমন আয়োজন মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করে। এজন্য তিনি বাংলাদেশি মুসলিমসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় প্রতিক্রিয়া ব্যক্ত করেন মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সম্পাদক আল আমিন মিয়া এবং কমিউনিটি নেতা এস এম মাসুদ। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং আয়োজকদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]