প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : )
স্পেনে ফেনী জেলার কৃতি সন্তান আবুল কাশেম বৃহত্তর নোয়াখালী সমিতি স্পেনের সভাপতি নির্বাচিত হওয়ায় তার সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টেস্টি তুরকা গ্রুপের উদ্যোগে গতকাল মাদ্রিদের একটি রেস্টুরেন্টে কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্পেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা আবুল কাশেমকে সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আল আমিন মিয়া, কামরুজ্জামান সুন্দর, জাকির হুসেন, ফজলে এলাহী, আব্দুল মুজাক্কির, এস এম মাসুদ, আবুল কাশেম মুকুল, সাইদ মিয়া, সৈয়দ নাসিম, জাহাঙ্গীর হোসেন, ডালিম বেপারী, নিশাত রহমানসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা সহ টেস্টি তুরকা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।