প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:১৪ পিএম (ভিজিট : )
শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দিলেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলেই তুলে নিয়েছেন ফিফটি। আর এর মধ্যেই বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে বিশ্বকাপের আয়োজকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে বিনা উইকেটে ৯২ রান করেছে ভারত। মাত্র ১৯ বলে ৫১ রানে অভিষেক শর্মা ও ১৭ বলে ৩০ রানে স্যাঞ্জু স্যামসন অপরাজিত রয়েছেন।
আহমেদাবাদে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখে-শুনেই খেলেন ভারতের দুই ওপেনার। এরপর কিউই বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। একের পর এক চার-ছক্কায় প্রথম ছয় ওভারেই ভালো সংগ্রহ পেয়ে যায় ভারত।