সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের নতুন সভাপতি বুলু
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : )
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু। এ ছাড়া, পরিচালনা পর্ষদের বাকি ১৬ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) অন্য প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আগামী ৯ মার্চ মোহামেডানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তা নিয়ে ক্লাবপাড়ায় ব্যাপক জল্পনা-কল্পনা থাকলেও শেষ পর্যন্ত কোনো ভোটের প্রয়োজন হয়নি। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সাদা-কালোদের ১৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ।
নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল বলেন, ‘সভাপতি পদের তিনজন প্রার্থীর মধ্যে দুজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ ছাড়া, পরিচালক পদের ২৮ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জন সরে দাঁড়িয়েছেন।

তাই সভাপতি পদে একজন ও পরিচালক পদে ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।’
হেলাল আরো জানান, আগামী ৯ মার্চ ঐতিহ্যবাহী এই ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সভাপতি পদে বুলুর পাশাপাশি লড়াইয়ে ছিলেন বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালনা পর্ষদ :

সভাপতি : বরকতউল্লাহ বুলু

পরিচালক : লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদুজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবির খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এমএ সালাম, নিলোফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।








আরও খবর


 সর্বশেষ সংবাদ

৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
পারস্পরিক সংস্কৃতির বিনিময় মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে: সংস্কৃতি মন্ত্রী
ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com