প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৫৭ পিএম (ভিজিট : )
লা লিগায় টানা দুই হার রিয়াল মাদ্রিদের। হারের হতাশা নিয়ে আর একটু হলেই পরের ম্যাচে পয়েন্ট হারাতে বসেছিল মাদ্রিদের দলটি। ভাগ্য ভালো শেষ মুহূর্তের গোলে সেল্টা ভিগোর বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে তাদের।
প্রতিপক্ষের মাঠে শুক্রবার (৬ মার্চ) রাতের লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুতে অহেলিয়া চুয়ামেনি রিয়ালকে এগিয়ে নেন। তাদের গোল ফেরত দেয় সেল্টা প্রথমার্ধেই। বোর্হা ইগলেসিয়াসের গোলে।
বিরতির পর শেষ দিকে এসে মিনিট চারেক আগে বদলি নামা ইয়াগো আসপাসের শট পোস্টে লাগলে বেচে যায় রিয়াল।
ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে তখন রিয়াল জয়ের দেখা পায়।
নির্ধারিত সময় শেষে যোগ করা পাঁচ মিনিটের চতুর্থটিতে ফেদে ভালভের্দের গোল গড়ে দেয় ব্যবধান। তার শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। কিছুই করার ছিল না গোলকিপারের। তাতেই রিয়াল জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ের পর ২৭ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সেল্টা ভিগো।