সোমবার ৯ মার্চ ২০২৬ ২৫ ফাল্গুন ১৪৩২
 
শিরোনাম:


নতুন ঠিকানায় বাংলাদেশের সাবেক কোচ
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : )
এক বছরের চুক্তিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। আগামী ১৬ মার্চ থেকে তার চুক্তি শুরু হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

রমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন রত্নায়েকে। 

২০২৫ সালের ওয়ানডে ও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি শ্রীলঙ্কা নারী দল। তবে ২০২৪ সালে রত্নায়েকের অধীনে প্রথমবারের মত এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। 

এদিকে, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল ৩ কোচ হিসেবে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

এ ছাড়া ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডসেরও প্রধান কোচ ছিলেন সিডন্স। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার হয়েও কাজ করেছেন তিনি। 

ক্রিকেট ক্যারিয়ারে ৭০টি লিস্ট ‘এ’ এবং ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৬১টি বছর বয়সী সিডন্স। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া দলের অধিনায়কত্ব করেছেন তিনি। 

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এপ্রিলে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। ঐ সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন তিনি।








আরও খবর


 সর্বশেষ সংবাদ

৩৭ হাজার ৫৬৭ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ভাতা দেওয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী
পারস্পরিক সংস্কৃতির বিনিময় মানুষে-মানুষে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করে: সংস্কৃতি মন্ত্রী
ঈদের সিনেমার ট্রেলারের চেয়েও আমার কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে: জায়েদ খান
বাংলাদেশ থেকে মব সংস্কৃতি নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
‎সালথায় পেঁয়াজ বিক্রি করেই লোকসান গুনছেন কৃষকগণ, ‎উৎপাদন খরচ পাচ্ছেনা
চার জেলার স্বাস্থ্যসেবা দিচ্ছে শেরপুর সদর হাসপাতাল
সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন
দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের বিশেষ অভিযান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com