প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম (ভিজিট : )
কালীগঞ্জ উপজেলা–এ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ একেএম ফজলুল হক মিলন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, মোক্তারপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে একেএম ফজলুল হক মিলন এমপি বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি ও বাল্যবিবাহ প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দলনিরপেক্ষতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কালীগঞ্জে অনুকূল পরিবেশ রয়েছে এবং উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।