প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম
(ভিজিট : ১০৬)
লক্ষীপুর এক রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাৎ হোসেইন সেলিম এর উদ্যোগে ফ্রান্স সহ বিভিন্নদেশের প্রবাসীদের সম্মানে ঢাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তিনি বলেন দেশের ইতিহাসে প্রবাসীরা এবার প্রথম ভোটে অংশ নিয়েছে। তিনি তার আসনে প্রবাসীদের ভোটকে ব্যাথিক্রমি অনুপ্রেরণা হিসাবে ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন প্রবাসীরা অর্থ, সময় শ্রম এর পাশাপাশি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে।প্রবাসীদের এ অবদান আজীবন মনে রাখবেন বলে জানান তিনি। আগামীদিন সংসদে প্রবাসীদের সকল দাবী উত্তাপনে তিনি অগ্রনী ভুমিকা রাখবেন। ঢাকায় আয়োজিত এ ইফতার মাহফিলে ফ্রান্স,কাতার, ইতালি, কানাডা সহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা যুবদল সাধারণ সম্পাদক লিক্ষন,ফ্রান্স বিএনপি,র সাবেক প্রথম যুগ্ম সম্পাদক কবির হোসেইন পাটোয়ারী, রামগঞ্জ উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌরসভা বিএনপি সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন পলাশ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিয়াস, উপজেলা যুবদল আহবায়ক কবির হোসেন, সদস্য সচিব আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান রিপন সহ বিএনপি, যুবদলের নেতারা।