বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কুড়িগ্রাম-০৩ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার, চরাঞ্চলে আলোচনায় লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুস সোবহান
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৭:৪৯ পিএম  (ভিজিট : )
কুড়িগ্রাম-০৩ (উলিপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এ আসনের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুস সোবহান। নির্বাচনী মাঠে তার নিয়মিত উপস্থিতি এবং পূর্বের সামাজিক কার্যক্রম স্থানীয় জনমানুষের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়েছেন। বিশেষ করে নদীভাঙনে গৃহহারা পরিবারগুলোর ঘর নির্মাণ এবং দুর্দিনে আর্থিক সহায়তার বিষয়টি অনেকেই স্মরণ করছেন।

এছাড়া ভিটাহীন মানুষের আবাসনের ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তার দেওয়া প্রতিশ্রুতিগুলো ভোটারদের মধ্যে আলোচনা তৈরি করেছে। যদিও এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা সম্ভব—সে বিষয়ে ভোটারদের মধ্যে নানা মতও রয়েছে।

সাহেবের আলগা চরের বাসিন্দা সামিনা বলেন, আমরা চরের মানুষ বিপদে পড়লে অনেক সময় কাউকে পাশে পাই না। আগেও তিনি আমাদের এলাকায় এসেছেন, খোঁজখবর নিয়েছেন। এমন মানুষ নির্বাচনে থাকলে আশা করা যায়, আমাদের কথা কেউ শুনবে।

বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শহিদুল আলম বলেন, উন্নয়ন শুধু শহরে সীমাবদ্ধ থাকলে চলবে না। চর ও গ্রামের মানুষের প্রয়োজন আলাদা। তিনি যদি নির্বাচিত হন, তাহলে এলাকার উন্নয়নে মনোযোগ দেবেন—এমন প্রত্যাশা আমাদের।
বিশেষজ্ঞদের মতে, চরাঞ্চলের ভোটাররা সাধারণত প্রার্থীর ব্যক্তিগত যোগাযোগ ও অতীত ভূমিকার ওপর বেশি গুরুত্ব দেন। তারা বলেন, এই আসনে ভোটাররা প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দিচ্ছেন। সব প্রার্থীর জন্যই এটি একটি চ্যালেঞ্জ—কে কতটা আস্থা অর্জন করতে পারেন, সেটিই নির্বাচনে প্রভাব ফেলবে।

এদিকে, অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে ২৭-কুড়িগ্রাম-০৩ আসনের নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা দিন দিন আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]