বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


অনলাইন ব্যবহারের গুরুত্ব শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : )
বর্তমান প্রেক্ষাপটে অনলাইন ব্যবহারের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও স্মার্ট প্রফেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠান রাজধানীর WVA অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারি, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডারশীপ ষ্টাডিজের চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব ড. সিনহা এম.এ সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল যুগে অনলাইন ব্যবহারের সঠিক জ্ঞান ও দায়িত্বশীল আচরণ ব্যক্তি ও সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য সচেতন অনলাইন ব্যবহার সময়ের দাবি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শেখ মুহঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার ফারহান মোঃ আরাফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, মানবাধিকার কর্মী রোটাঃ এড. আলেয়া বেগম লাকি, উপার্জন মার্টের ফাউন্ডার আব্দুর নূর মোঃ ইয়াহিয়া, জাহান এডুকেশনের সিইও তামান্না জাহান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ সমাজ, সংস্কৃতি ও উদ্যোক্তা খাতের বিশিষ্ট ব্যক্তিরা। স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদক ও এফ জেড কালেকশনের স্বত্বাধিকারী মাহফুজা শিউলির সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সৌখিন আজিজ। অনুষ্ঠানে সমাজ, সংস্কৃতি, মিডিয়া ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদান রাখায় কয়েকজন গুণী ব্যক্তির হাতে স্মার্ট প্রফেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ তুলে দেয়া হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজন করে স্মার্ট উদ্যোক্তা ফোরাম এবং এর মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করে দৈনিক সংবাদ প্রতিদিন ও এশিয়ান টিভি।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও অনলাইন সচেতনতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ধারাবাহিকভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।‌








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]