বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে ১০ দলীয় জোটের নির্বাচনী বিশাল সমাবেশ
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : )
পটুয়াখালীর বাউফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাউফল পাবলিক ফিল্ডে আয়োজিত এ সমাবেশে জোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর  এবং ১০ দলীয় জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, “এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই।” প্রধান বক্তার বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, বাউফলবাসী একজন শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদকে পেয়েছে, যা তাদের জন্য সৌভাগ্যের বিষয়। 

তিনি আরও বলেন, “দেশ গড়ার লড়াইয়ে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আর কোনো স্থান হবে না।” বিশেষ অতিথির বক্তব্যে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র জনাব শামীম সাঈদী বলেন, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ইনসাফ কায়েমে ১০ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নিজ বক্তব্যে জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমি এমপি হতে নয়, বরং বাউফলবাসীকে এমপি বানাতে চাই। ক্ষমতার মোহে নয়, আপনাদের ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি।” নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক বাউফল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশ শেষে বক্তারা আগামী নির্বাচনে ড. শফিকুল ইসলাম মাসুদকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]