বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কালীগঞ্জে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : )
গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে তিনটি ফার্মেসীর মালিককে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ ধারায় ৩৯ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২১ জানুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। 

ভ্রাম্যমান আদালত যুবরাজ মেডিকেল কর্ণারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ ও রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে ফার্মেসী মালিক তানজির হোসেন আকাশকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ইমার্জেন্সি মেডিকেল কর্ণারের মালিক মোজাফফর এবং মেডিমার্ট মডেল ফার্মেসীর মালিক দুলাল চন্দ্র সরকারকে রেজিষ্টার ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে উভয়কে ২ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। এসময় প্রসিকিউটর হিসেবে গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত¡াবধায়ক তানজিনা আফরিন, বেঞ্চ সহকারী মাহবুবুল আলম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]