বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


শীতের কনকনে কাঁপছে কুড়িগ্রাম, মানবিকতায় উষ্ণতা ছড়াল পূবালী ব্যাংক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : )
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। শীত নামলেই এখানকার জনজীবন সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় যখন নিম্ন আয়ের মানুষ, এতিম শিশু ও প্রতিবন্ধীরা অসহায় হয়ে পড়ে—ঠিক তখনই মানবিকতার উষ্ণ পরশ নিয়ে পাশে দাঁড়িয়েছে পূবালী ব্যাংক পিএলসি। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে ইতোমধ্যেই প্রশংসায় ভাসছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি।

চলতি শীত মৌসুমে কুড়িগ্রাম জেলায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পূবালী ব্যাংক। এরই অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ২০০টি কম্বল বিতরণ করা হয়। এই উদ্যোগে চিলমারী উপজেলার সর্বস্তরের মানুষের মন জয় করে নিয়েছে ব্যাংকটি।
চিলমারী উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখে। পূবালী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি সমাজের দায়বদ্ধ অংশীদার হিসেবেও নিজেদের প্রমাণ করছে।

এদিকে উত্তরাঞ্চলসহ কুড়িগ্রামে তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। প্রতিদিন শীতের তীব্রতা বাড়ায় কর্মজীবী মানুষ, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি উদ্যোগের অংশ হিসেবে রবিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে পূবালী ব্যাংক পিএলসি।

সদর উপজেলার পাঁচগাছী এলাকায় একটি কর্মসূচি এবং উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তিনটি মাদরাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আজাহারুল ইসলাম, কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির, উলিপুর শাখার ব্যবস্থাপক আশরাফুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং চিলমারী উপশাখার ব্যবস্থাপক মেহেদী হাসান মুরাদসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা। এখানকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও পূবালী ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

শীতের নির্মম বাস্তবতায় যখন অসহায় মানুষ উষ্ণতার আশায় দিন গুনছে, তখন পূবালী ব্যাংকের এই উদ্যোগ কেবল কম্বল বিতরণ নয়—এটি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেই কুড়িগ্রামবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]