শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধাকে অব্যাহতি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম  (ভিজিট : ২০৮)
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার (১৬ জানুয়ারি) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে অব্যাহতি প্রদান করেন। (অব্যাহতি পত্রের স্মারক নং– ZillaBNP/PTK/26-06)

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, “আপনার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছিল। আপনার প্রদত্ত লিখিত ব্যাখ্যা জেলা বিএনপি কর্তৃক পর্যালোচনায় গ্রহণযোগ্য বিবেচিত হয়নি।

অতএব, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের আলোকে আপনাকে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক ও সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো, যা অদ্য হতে কার্যকর করা হলো।”

এদিকে আব্দুল জব্বার মৃধাকে দল থেকে অব্যাহতির ঘটনায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা বলেন, আব্দুল জব্বার মৃধা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি। বিগত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে তিনি দলের পক্ষে কাজ করেছেন। দলের জন্য অর্থ ব্যয় করেছেন। তাকে অব্যাহতি দেওয়ায় বাউফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ওপর প্রভাব পড়তে পারে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]