বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


স্বপ্ন নয়, কর্ম চাই—ত্রয়োদশ নির্বাচনে কুড়িগ্রামের মানুষের প্রত্যাশা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : )
উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামকে ঘিরে বারবার দেখানো হয় অর্থনৈতিক অঞ্চল গড়ার স্বপ্ন। প্রতিটি নির্বাচন এলেই প্রার্থীরা দেন উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের হাজারো আশ্বাস। কিন্তু ভোটের উত্তেজনা কেটে গেলেই সেই সব প্রতিশ্রুতি মিলিয়ে যায়—থেকে যায় কেবল হতাশা আর অপূর্ণ স্বপ্ন।

আবারো সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী মাঠে সক্রিয় সব প্রার্থীই বলছেন, কুড়িগ্রামকে উন্নয়নের মহাসড়কে তুলে আনবেন, গড়ে উঠবে শিল্প কলকারখানা, সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান। কিন্তু জেলার সাধারণ মানুষের প্রশ্ন—এই আশ্বাস কি এবার বাস্তবে রূপ নেবে?

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা আর শুধু প্রতিশ্রুতি শুনতে চান না, চান বাস্তব উন্নয়ন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জেলায় কর্মসংস্থানের অভাবে হাজারো মানুষ জীবিকার জন্য অন্য জেলায় পাড়ি জমাতে বাধ্য হচ্ছে।

জেলার কুলি শ্রমিক আব্দুস কালাম বলেন, হাতে করে পেটে চালাই। এই জেলায় যদি নতুন নতুন কাজের সুযোগ হতো, তাহলে দুই টাকা আয় করে নিজের পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারতাম।

অন্যদিকে কলেজ পড়ুয়া শিক্ষার্থী স্বচ্ছ রায় বলেন, লেখাপড়া করেও নিজ জেলায় কাজ না পেয়ে হতাশ হতে হয়। আমাদের চাওয়া একটাই—এই জেলায় যেন কর্মসংস্থান তৈরি হয়, যেন পড়াশোনা শেষ করে নিজের এলাকাতেই কাজ করতে পারি।
অর্থনৈতিক অঞ্চল, শিল্পকারখানা, কর্মসংস্থান—এই তিনটি শব্দ এখন কুড়িগ্রামের মানুষের সবচেয়ে বড় আশা। কিন্তু অতীতের অভিজ্ঞতায় তারা জানেন, শুধু নির্বাচন এলেই স্বপ্ন দেখানো হয়, পরে সেই স্বপ্ন বাস্তবায়নের আর কোনো খবর থাকে না।

নির্বাচনের পর নতুন সংসদ সদস্যের নেতৃত্বে কুড়িগ্রামের ভবিষ্যৎ কোন পথে যাবে—উন্নয়নের পথে, না আবারো প্রতিশ্রুতির কাগুজে পাতায় সীমাবদ্ধ থাকবে—তা জানতে এখন কেবল সময়ের অপেক্ষা।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]