সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


মাদ্রিদে মধুর ক্যান্টিন ও কাচ্চি বিরানি বাংলা খাবারে নতুন মাত্রা
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : )
স্পেনে ইমিগ্রেন্টএর প্রত্যাশা নিয়ে  প্রতিদিন যোগ হচ্ছে শত শত বাংলাদেশি। দেশীয় পন্য সামগ্রীর পাশাপাশি খাবার ধাবারের চাহিদাও বাড়ছে হু হু করে। এ বিষয়টি মাথায় রেখে মাদ্রিদের দুই তরুণ উদ্যোক্তা ১০০% হালাল খাবারের নিশ্চয়তা নিয়ে শুরু করছেন বাংলাদেশের জনপ্রিয় একটি নাম, 'মধুর ক্যান্টিন' ও কাচ্চি হাউজ। 

এখানে বাংলাদেশিরা হালাল খাবারের সন্ধানে বিশেষ করে ফ্রাইড চিকেন, গ্রিল খাবারের জন্য অনেক দূর দূরান্তে,আরবি রেস্টুরেন্টে যান।এতে সময় ও অর্থ একটা ফেক্টর।এই প্রথমবার এই দুই তরুণ উদ্যোক্তা নিয়ে এলেন বাংলাদেশ খাবারের নতুন মাত্রা। দুজনেই রয়েছে দীর্ঘদিনের কাবাব খাবারের অভিজ্ঞতা।ওমর ফারুক ও নজরুল ইসলাম প্রত্যাশা করেন বাংলাদেশীদের রুচি, মান, চাহিদা এবং দামের উপর বিবেচনা রেখেই যাত্রা শুরু করেছে। যাদের অদূর ভবিষ্যতে দূরে গিয়ে নয়, বাসা বাড়ির কাছাকাছি পাবেন গ্রিল, কাচ্চি বিরানির আসল স্বাদ। 

গত শুক্রবার বাদ জুমা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব হাসান বিন মাহমুদুল্লাহ আশাবাদ ব্যক্ত করেন, পরিপূর্ণ হালাল খাবারের, মুখরোচক আইটেম বাংলাদেশিদের চাহিদা মেটাতে সক্ষম হবে এবংএকটা ভালো একটি উদ্যোগ বিশেষ করে মুসলিম পরিবার বর্গের জন্য। কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী আবুল কাশেম বলেন, বাংলাদেশী অধ্যুষিত এলাকায় গ্রিল খাবারের সংযোজন এই প্রথম। মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার প্রতিক্রিয়া জানান ইসলামিক কালচার গঠন করতে হবে সকল ক্ষেত্রে আমাদের হালাল খাবার-দাবারের গুরুত্ব সহকারে নজর দিতে হবে,মধুর ক্যান্টিন ও কাচ্চি হাউস এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। মাদ্রিদ  কেউ বেড়াতে আসলে, একবার এই রেস্টুরেন্টের  স্বাদ নিয়ে যেতে পারেন। বাংলাদেশী অধ্যুষিত এলাকার নিরিবিলি পরিবেশে, ভালো লোকেশন calle valencia 24,madrid-28012.








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]