সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিট : ৫৮৭)
শনিবার (১০ জানুয়ারি)  দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। 

নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. মাইন উদ্দিন, সহ সভাপতি মো. আতাউর রহমান তরফদার, এম. এ সামাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আসাদুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়াও কার্যকরী সদস্য পদে কামরুল হাসান পাঠান কামাল, মো. কামরুজ্জামান মানিক, কামরুল এহসান চন্দন, মো. শাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ চলাকালে পুরো পরিবেশ ছিল শান্ত ও উৎসবমুখর। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সংশ্লিষ্টরা সার্বিক দায়িত্ব পালন করেন।

ভোটগ্রহণ শেষে ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য রফিকুল ইসলাম। প্রেসক্লাবের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]