শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় এলপিজি গ্যাসের বাড়তি দাম, ৫৫ হাজার টাকা জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : )
 ময়মনসিংহের ভালুকা উপজেলায় বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিং ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৩৯ ও ৪০ ধারায় বাড়তি দামে বিক্রি করায়  বোতলজাত গ্যাসের ডিলার মেসার্স ব্রাদ্রার্স এন্টারপ্রাইজ  ৫০ হাজার ও খুচরা  বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্সকে ৫ হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, সিডস্টোর বাজারে অবস্থিত  গ্যাসের ডিলার মেসার্স ব্রাদ্রার্স এন্টারপ্রাইজে ও খুচরা  বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় মেসার্স মেসার্স ব্রাদ্রার্স এন্টারপ্রাইজ ৫০  হাজার ও খুচরা  বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”








আরও খবর


  সর্বশেষ সংবাদ

তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ভালুকায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
উলিপুরে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ
শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : চলছে আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]