বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাউফলে হত্যা মামলার আসামি উজ্জ্বল গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : )
পটুয়াখালীর বাউফলে মনিরুল ইসলাম শাহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি উজ্জ্বল বেপারী (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোলাবাড়ির তেমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার উজ্জ্বল বেপারীর বাড়ি বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। তিনি ইদ্দিস বেপারীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মদনপুরা এলাকায় মৃধা মেডিকেল স্টোরে ঢুকে মনিরুল ইসলাম শাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বাউফল থানার মামলা নম্বর ৩০১/১৫, সিআর নম্বর ৬৪৭/২৪।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, গ্রেফতার উজ্জ্বল বেপারী হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আগামীকাল মঙ্গলবার সকালে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।মোহাম্মদ জাফর ইকবাল, বাউফল প্রতিনিধি পটুয়াখালী।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]