সোমবার ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম  (ভিজিট : ২৩১)
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল।

সোমবার (৫ ডিসেম্বর) শোক বইয়ে স্বাক্ষর করতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হন। এ সময় তিনি জানান, মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত ও উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ সম্প্রতি বাংলাদেশে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করেন এবং সফরকালে বাংলাদেশের সরকার ও জনগণের আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন। তিনি জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা ও সমবেদনা প্রকাশের জন্য মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় আজীবন অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই উদ্যোগকে জাতীয় শোকের সময়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]