| শিরোনাম: |
অভাব-অনটনের কারণে দত্তক দেওয়া ২ মাস বয়সী শিশুকে উদ্ধার করে মা বাবার কোলে ফিরিয়ে দিলেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম। সোমবার (২৭ জানুয়ারি) রাতে মা মোছাঃ ছাবিনা বেগমের কোলে তুলে দেন। এসময় গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, নেত্রকোনা জেলার সৈয়দপুর গ্রামের মৃত. লাল মিয়ার ছেলে মনির হোসেন (১৯) ও তার স্ত্রী সাবিনা দম্পতির ঘরে জন্ম নেয়া একটি ফুটফুটে শিশু, যার নাম রাখা হয় মোঃ আব্দুল্লাহ। সন্তানের জন্মে একদিকে যেমন আনন্দের বন্যা বইছিল, অন্যদিকে দারিদ্র্যের কারণে শিশুটির লালন-পালন ও চিকিৎসার খরচ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।