সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ভালুকায় বিএনপি কার্যালয়ে বেগম খালেদাজিয়ার জন্য দোয়া ও কোরআন খতম
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : )
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ভালুকা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। অনেকেই দলীয় কার্যালয়ে জড়ো হয়ে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়ায় অংশ নেন।

“বাংলাদেশের অভিভাবক, সকলের প্রিয় মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই—এমন খবর শুনে আমরা ভেঙে পড়েছি,” মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য মুস্তাফিজুর রহমান মামুন।


এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপি  মনোনীত ময়মনসিংহ-১১ ভালুকা আসনে সংসদ সদস্য প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “ফজরের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে গভীরভাবে শোক প্রকাশ ও তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।


সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের "মা" দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীর শোক জানিয়ে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান,  জাতীয়তাবাদী রাজনীতি ও আপসহীন নেতৃত্বে তিনি ছিলেন এক অনন্য নাম। তার অবদান, ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই গভীর শোক সইবার শক্তি দান করুন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]