সোমবার ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদীতে ১৬ কেজি গাঁজা সহ আটক ৩
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৪ পিএম  (ভিজিট : ১৭৬)
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৬ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।গতকাল ২৯ ডিসেম্বর সোমবার কটিয়াদী মটখোলা সড়কে কটিয়াদী ফায়ার স্টেশন সংলগ্ন স্থানে গাড়ি তল্লাশি জন্য চেকপোট স্থাপন করে র‍্যাব-১৪ ও সিপিসি -২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল । এ সময় একটি সিএনজিকে 5 সিগন্যাল দিয়ে থামানোর পর তিন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌড়ে  পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় র‍্যাব তাদেরকে আটক করে। তারা হল ১। মামুন মিয়া (৪৮), ২। হারুন মিয়া (৪৮) ও ৩।মোহাম্মদ রাকিব মিয়া( ২২) তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিজয়নগর গ্রামে। পড়ে সিএনজি ও তাদের দেহ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা, ৩টি বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৯৪০টাকা উদ্ধার করা হয়। তাছাড়াও র‍্যাব মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি টিকেও জব্দ করেছে । পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের পুলিশের সোপর্দ  করে তাদের বিরুদ্ধে কটিয়াদী  মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]