সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


কটিয়াদীতে মৃদু শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ১২:০২ এএম  (ভিজিট : )
কিশোরগঞ্জের কটিয়াদীতে মৃদু শৈত্য প্রবাহ এবং পৌষের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। যার ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। আজ চারদিন ধরে সূর্যের দেখা নেই, সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন প্রকৃতি। সেই সময় দরিদ্র মানুষেরাগাছের পরিত্যক্ত ডালা পালাও খড়কুট  এনে তাতে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করে।  দুপুরের পর থেকেই শীতের তাপমাত্রা আস্তে আস্তে তীব্র হতে থাকে। সন্ধ্যার পর মানুষ জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। তাছাড়া সরকারি ও বেসরকারি হাসপাতালে বেরেছে ঠান্ডায় নানা রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। সেই সাথে শিশুরা ও আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, টাইফয়েড সহ নানান ধরনের রোগে। চিকিৎসকরা রোগীদের গরম কাপড় ও গরম খাবার এবং বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীতের প্রকোপে মানুষের কষ্টের চিত্র। গ্রামের হতদরিদ্র মানুষেরা রয়েছে চরম কষ্টে তারা গরম কাপড়-চোপড়ের অভাবে খুবই কষ্টে দিনাতিপাত করছে। সন্ধ্যার পর কোথাও কোথাও আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে মানুষ। 
  কটিয়াদী বাজার সহ বিভিন্ন স্থানে শীত বস্ত্র কেনার জন্য মানুষের ভিড় দেখা যায়।  দরিদ্র মানুষেরা ফুটপাত কিংবা ছোট ছোট দোকান গুলিতে কম টাকায়  পুরাতন বস্ত্র কেনাকাটার জন্য ভিড় লক্ষ্য করা যায়। 
মুসুয়া ইউনিয়নের বৈরাগীর চর গ্রামের আব্দুল মান্নান বলেন তীব্র শীতে তিন দিন ধরে সর্দি কাশিতে ভুগছি। আকাশে সূর্যের দেখা নেই। গ্রামের হতদরিদ্র মানুষেরা শীত বস্ত্রের অভাবে নিরবে কষ্ট সহ্য  করছে শীতে। জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের, মাসুদ মিয়া বলেন চার দিন ধরে শীতের কারণে জমিতে যেতে পারছিনা। দরকার ছাড়া ঘর থেকেও বের হতে পারছি না। তাছাড়া মাঝেমধ্যে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছি। গতকালকে কিশোরগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস সনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে আবাহাবিদরা বলছেন, এই সত্য প্রবাহ আরো ৪/৫দিন চলতে পারে। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]