শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


নৌকায় ভোট চাইলেন নসরুল হামিদ
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৭ পিএম  (ভিজিট : ২৪৪)
আগামী প্রজন্মের জন্য আলোকিত ভবিষ্যৎ ও সুখি-সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাইলে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ।

শনিবার (৩০ ডিসেম্বর) কোন্ডা ইউনিয়নের পানগাঁওয়ে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন প্রকৃত উন্নয়ন হয়। প্রত্যেকটা মানুষের ভালো থাকার সুযোগ তৈরি হয়। বিগত দিনে যারা সরকার পরিচালনায় ছিলো, তারা দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কোনো কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে কেরানীগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের যেমন উন্নয়ন হয়েছে- তেমনই মানুষের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, শিক্ষার মান বেড়েছে; অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। সারাদেশে কেরানীগঞ্জের মানুষের সামাজিক অবস্থান উন্নততর হয়েছে। এখানে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে।

কেনারীগঞ্জ তার অন্ধকার যুগ ফেলে এসেছে মন্তব্য করে তিনি আরও বলেন, একটা সময় ছিলো যখন অনেকে কেরানীগঞ্জকে বলত, ‘বাতির নিচে অন্ধকার’। সেদিনের পরিসমাপ্তি হয়েছে। এখন কেরানীগঞ্জের মানুষ গর্ব করে বলতে পারে- ঢাকায় যে সুযোগ-সুবিধা আছে, আমরাও সেই সুযোগ-সুবিধা ভোগ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই এলাকায় যে উন্নয়ন হয়েছে তা দিয়ে মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছে।
কেরানীগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে এসময় ঢাকা-৩ আসনের নৌকার এ মাঝি বলেন, কেরানীগঞ্জে বাংলাদেশে প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায়ে ১১০০ কোটি টাকা ব্যয়ে ফোরলেনের রাস্তা হচ্ছে। এখানে পাঁচটি রাস্তার কাজ চলমান রয়েছে। সেগুলো সম্পন্ন হলে অন্যান্য জেলা শহর এমনকী ঢাকার মতো সুযোগ-সুবিধা এখানে তৈরি হবে।

এছাড়াও কেরানীগঞ্জে ২০০ বেডের সরকারি হাসপাতাল, অটিজম চিকিৎসা কেন্দ্র, নতুন নতুন খেলার মাঠ-পার্ক-বিনোদন কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতির কথা উঠে আসে নসরুল হামিদের কণ্ঠে। তরুণদের জন্য আইসিটি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মমুখী বিভিন্ন কর্মশালা আয়োজনের কথাও বলেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পি, সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]