শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


‘নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায় বিএনপি’
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১:৫৮ পিএম  (ভিজিট : ২৭৮)

আজকে বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তারা ৭৫-এ ক্যু করেছে, ৭৫-এ খুন করেছে মোস্তাক-জিয়া। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে। নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, আমি আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামী নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবে না।

মন্ত্রী বলেন, বিদেশি শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয়—এমন শক্তিকে উসকানি দিলে এটা মেনে নেবো না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই। এ সময় উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.ইব্রাহীম,কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।







আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]