সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
 
শিরোনাম:


বিএনপি-জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: প্রধানমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৬ পিএম  (ভিজিট : ২৬৭)
বিএনপি-জামায়াত খুনির দল, তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

নৌকাকে দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের মাথাপিছু আয় ছিল ৯১ মার্কিন ডলার। মাত্র তিন বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাথাপিছু আয় ২৭৭ ডলারে উন্নীত করেন। ৭৫ এর পরে জিয়া এরশাদ যারাই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের আয় তারা বাড়াতে পারেনি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়া-এরশাদ রাষ্ট্রীয় সমস্ত অর্থ-সম্পদ দিয়ে কিছু লোককে ধনী বানিয়ে তাদের মাধ্যমে জনগণের ভোট চুরি করে। সংবিধান লঙ্ঘন করে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির মতো দুটি গুরুত্বপূর্ণ পদ বেআইনিভাবে দখল করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়। পরে রাজনৈতিক উচ্ছিষ্ট থেকে তৈরি হয় বিএনপি নামের সংগঠন। আর যারা যুদ্ধাপরাধী তাদের জিয়াউর রহমান ফিরিয়ে আনে। তাদের নিয়েই রাজনীতি করে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]