শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬ ● ১ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ফেনী ও ফটিকছড়িতে সুপ্রিম পার্টির উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৭:৩৬ পিএম  (ভিজিট : ৫২৯)
বাংলাদেশ সুপ্রিম পার্টির (পিএসপি) উদ্যোগে ফেনী ও চট্টগ্রামের ফটিকছড়িসহ বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ করচ্ছে। বিএসপির ২০ স্বেচ্ছাসেবক টিম বানভাসীদের উদ্ধার এবং শুকনো খাবার চিড়া, মুড়ি, বিস্কুট বিশুদ্ধ পানি খাবার স্যালাইনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণে অংশ নিয়েছে। বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির জাতীয় স্থায়ী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বন্যা কবলিত   এলাকায় স্বেচ্ছাসেবকবৃন্দ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালনাধীন মাদ্রাসা সমূহে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিল, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী কামিল মাদ্রাসা, পাইনদং আমতল সিদ্দিকিয়া মইনীয়া দাখিল মাদ্রাসা, কাঞ্চনপুর মইনীয়া সাইফিয়া মাদ্রাসায় বিএসপির উদ্যোগে  আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া তিনি পার্টির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লার সকল ইউনিটকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।পাশাপাশি তিনি সবাইকে সকল বেদাভেদ ভুলে একে অপরকে এই মুহূর্তে দোষারোপ না করে  বিপদগ্রস্থ বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]