প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৮:১২ পিএম
(ভিজিট : ৪১১)
মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন, ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আল হাসানী ওয়াল হুসাইনী বলেছেন, আমাদের সমাজে দুর্নীতি, অন্যায়, বৈষম্য সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আইন, নীতিমালা, শিক্ষা, সার্টিফিকেট সর্বত্র করোনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে দূর্নীতি। যত দ্রুত সম্ভব এগুলো বন্ধ করতে হবে। কারণ দুর্নীতি প্রতিরোধে একটি সৎ ও ন্যায়ের আদর্শ মনে প্রাণে ধারণের প্রয়োজন আছে। তিনি বলেন, ৬১ হিজরীতে, প্রিয় নবিজী (সা:) হযরত সাইয়্যেদুনা ইমাম হোসাইন (রাঃ) ও তার পরিবারবর্গ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তারা নিজেদের পবিত্র রক্তের বিনিময়ে সত্যকে সমুন্নত রেখেছেন। আমাদেরকেও সে ঐতিহাসিক ঘটনাটি স্মরণ করে, সত্যের প্রশ্নে আপসহীন থাকতে হবে।তিনি আরো বলেন,যারা দুর্নীতি, প্রতারণা করে, তারা মানুষের অধিকার নষ্ট করছে, জুলুম করছে। মহান আল্লাহ্ তাদের কখনো ক্ষমা করেন না। ১০ জুলাই, পবিত্র শাহাদাত-এ -কারবালা স্মরণে চাঁদপুরের মতলব উত্তরে চাদঁপুর জেলার কেন্দ্রীয় মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া খানকাহ্ শরিফে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আঞ্জুমান-এ- রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান হারুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন খলিফা রেজাউল দেওয়ান, মিজানুর রহমান খান, আলমগীর হোসেন, আব্দুর রশিদ মিয়াজী, আব্দুর রহমান, আব্দুল আউয়াল, সলিম উল্লাহ, লিয়াকত হোসেন, মূনীর হাসান, কবির হোসেন গাজী, সিদ্দিকুর রহমান, আব্দুল হান্নান, নূর হোসেন, বোরহান উদ্দিন, নূরে আলম, মিলন মোল্লা, তফাজ্জল হোসেন, মহসিন মিয়া, ওমর আলী, আলী আক্কাস, হানিফ মিয়া, আলা উদ্দিন বেপারী, মতলব উত্তর আঞ্জুমান কমিটির সদস্য সচিব আরিফুল হক খোকা, মতলব উত্তর মইনীয়া যুব ফোরামের সভাপতি নজরুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক মনসুর দেওয়ান প্রমুখ।