সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:


সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা রাশিয়ার গ্র্যান্ড মুফতির
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম  (ভিজিট : ১৬)
সৌদি আরবে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার গ্র্যান্ড মুফতি শেখ রাভিল গায়নাতুদ্দিন। তিনি গ্র্যান্ড মুফতির পাশাপাশি দেশটির রাশিয়া ফেডারেশনের রিলিজিয়াস বোর্ড অব মুসলিমের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি জানিয়েছেন, সৌদি আরব, দেশটির নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের প্রতি রাশিয়ার মুসলিমদের পূর্ণ সমর্থন আছে।

গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে আবার পূর্ণমাত্রার হামলা ও পাল্টা হামলা শুরু হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের কাছ থেকে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি অভিযান শুরু করে। এরপর থেকে লড়াইয়ের তীব্রতা বৃদ্ধি পায়।

আজও সৌদির রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে হুথিরা অন্তত দুটি ব্যালিস্টিক মিসাইল ও একাধিক ড্রোন হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি দাবি করেছেন, হুথিদের ছোড়া সবগুলো ড্রোন ও মিসাইল তারা প্রতিহত ও ভূপাতিত করেছেন।

এরআগে ইয়েমেনের সরকার গতকাল জানায়, হুথিদের লক্ষ্য করে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় সাড়ে সাতশ হামলা চালানো হয়েছে। এরপরই আজ সকাল থেকে সৌদিতে ড্রোন ও মিসাইল ছোড়ে হুথিরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]