মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


জামায়াতের সঙ্গে এনসিপির সংসার ভাঙবেই: রাশেদ খান
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম  (ভিজিট : ২১)
জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট টিকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, জামায়াতের সাথে এনসিপির সংসার কন্টিনিউ করা কখনোই সম্ভবপর হবে না। আজ হোক আর কাল হোক এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে।

তিনি বলেন, এনসিপির রাজনৈতিক উত্থানের জন্যই এটি প্রয়োজন। আর যদি স্বল্পমেয়াদি ক্ষমতার মোহে এনসিপি মনে করে, সংসদীয় রাজনীতির জন্য কিছু আসন পাওয়াই তাদের লক্ষ্য, তবে সেটা ভিন্ন বিষয়।

সেক্ষেত্রে মাঝেমধ্যে রাগ-ক্ষোভ ও অভিমানের বহিঃপ্রকাশ ঘটিয়ে কিংবা কখনো আপস-মীমাংসা করে জামায়াত-এনসিপির মধ্যে সতীনের সংসার টিকিয়ে রাখতে হবে। 

তিনি আরো লিখেন, সামান্তা শারমিন, ডাক্তার তাসনীম জারা, তাসনুভা জাবিনসহ অনেক উদীয়মান নারী নেতৃত্ব এনসিপি ছেড়েছে। নারীদের মধ্যে যাঁরা জামায়াতি মতাদর্শের বাইরে স্বতন্ত্রভাবে চিন্তা করে তারাও এনসিপিতে কোণঠাসা। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলসহ ১০ জন গুরুত্বপূর্ণ নেতা জাতীয় নির্বাচনের আগে একযোগে এনসিপি থেকে পদত্যাগ করেছিলো।

জাতীয় নির্বাচনেরও পরেও অসংখ্য নেতা পদত্যাগ করেছে এবং ধারাবাহিকভাবে পদত্যাগের এই সংখ্যা বাড়ছে।
রাশেদ খান লিখেন, এনসিপি স্বতন্ত্র চিন্তার অধিকারী নেতৃত্বশূন্য হতে না চাইলে, অবশ্যই জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপিকে দল গোছানোর দিকে মনোযোগ দিতে হবে। জামায়াতের ছায়াতলে এনসিপির মতো চারাগাছ কখনোই আলাদাভাবে আলো বাতাস পাবে না, বরং ধীরে ধীরে পরগাছার মতো হয়ে যাবে। জামায়াতের নেতৃত্বে এনসিপি থাকলে, কেনো 'I hate politics' চিন্তার তরুণরা 'I love politics' বলে এনসিপি যুক্ত হবে? বর্তমানে জামায়াতের গাজী নজরুল ইসলাম, আমির হামজা, মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন আছে?








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]